প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ৪০ বোতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশসোমবার (২১-০৯-২৬) আনুমানিক বেলা ১২:৩০ মিনিটে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের সামনে পুলিশ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে চেকপোস্ট ডিউটি পরিচালনা করার সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স বাস তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল সহ মোঃ জাকির হোসেন মৃদুল (২১) পিতা - গিয়াসউদ্দিন গ্রাম - বামনগাও, থানা - কলমাকান্দা কে আটক করা হয়। শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়া ৪০ বোতল ফেনসিডিল সহ মৃদুল কে আটকের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত