প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন
যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজা, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং ক্রীড়ানুরাগী ব্যক্তি বর্গ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত