প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে তিন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনে কর্মী সম্মেলন
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী, মথুরাপুর ও গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির স্বরণ ও সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ।সম্মেলনে বক্তারা ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।এ সময় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান সানজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন এবং সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা।এ ছাড়া মথুরাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, শেখ মোহাম্মদ সজীব, অন্তর শেখ, মারুফ হাসান, রিজভী সাগর ও নুর মোহাম্মদ তোতা; চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা তন্ময় ইসলাম, লিমন শেখ ও শহিদুজ্জামান এ্যানি এবং গোপালনগর ইউনিয়ন ছাত্রদল নেতা গোপাল কুমার, কাওছার আহমেদ, আশিকুর রহমান, রাব্বি হাসান রিয়াদ ও শামীম পাঠানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে চৌকিবাড়ী, মথুরাপুর ও গোপালনগর ইউনিয়নের বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত