প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
মান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মান্দায় উপজেলা পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত