প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের খালে মিললো শিশুর বস্তাবন্দি লাশ,আটক ১
নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের খালে মিললো ১ শিশুর বস্তা বন্দি লাশ । এলাকায় সবার আদরের এ শিশুটি নিখোঁজের পর থেকে লাশ উদ্ধার পর্যন্ত এলাকায় বইছে শোকের মাতম। থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের ভোলা পাঠিয়েছেন।ওই মৃত শিশু ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আকবরের ছেলে ইসমাঈল (৬)। হত্যার সাথে জড়িত সন্দেহে রোকন হাওলাদার(২৩) নামের একজনকে আটক করেছেন থানা পুলিশ।পুলিশ ও নিহত শিশু ইসমাইলের পরিবার জানায়, গত রোববার সকালে প্রতিদিনের মত সকালে বাড়ির সামনে খেলতে বের হয় শিশু ইসমাঈল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও শিশুটি না ফেরায় চারিদিকে খুঁজতে থাকে পরিবারের লোকজন সহ এলাকাবাসী। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) স্থানীয়রা বাড়ির পাশের খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।শিশুটির চাচি নুর নাহার(৪০)দাবি করে বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলে
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত