প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে পরিকল্পনা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে যুবদলের মিছিল ও সমাবেশ
জয়পুরহাটে পরিকল্পনা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার বিকেলে শহরের বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের আহবায়ক শাহ নেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম প্রমুখ।মিছিল ও সমাবেশে বক্তারা বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে পরিকল্পনামাফিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন সেই সাথে যারা সরকারকে বেকাদায় ফেলতে চায় তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত