প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
সাভারের আশুলিয়ার উত্তর গাজীরচটের ভূঁইয়াপাড়া এলাকায় এতিমখানা মাদ্রাসার পাশে বৃহস্পতিবার দুপুরে ঘটে এই অগ্নিকাণ্ড। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বসতবাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেও অনেক কিছু রক্ষা করতে পারেননি। পুড়ে গেছে প্রায় আটটি কক্ষ। আগুনে আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত