প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে জিএমসি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে জিএমসি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠদানের উদ্বোধন করা হয়েছে। ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।জিএমসি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, কে.বি.এম শামসুর রহমান, লুৎফর রহমান, রকিবুল হাসান বিদ্যুৎ, প্রভাষক আব্দুর রাজ্জাক, হিরন সরকার ও জিয়াউর রহমান। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আব্দুল আলীম, ইয়ামিন খাতুন, অংকন রানী ও দৃষ্টি রানী।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো কলেজ ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নতুন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং কলেজজুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত