প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস-এ সুপারিশপ্রাপ্তদের সাথে জেলা পুলিশের পরিচিতি সভা
ভোলা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে ৪৭তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্তদের সাথে জেলা পুলিশের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সুপার, ভোলা মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪৭তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্তদের সাথে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও নাগরিক সেবা সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।এ সময় মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ভোলা এবং ৪৭তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত