প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় ১৩ বছরের কিশোর নিখোঁজ,সন্ধান চায় পরিবার
ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকা থেকে ইমতিয়াজ আহমেদ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।পরিবার সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে ইমতিয়াজ আহমেদ আশুলিয়ার জিরাবো, ইয়ারপুর এলাকার নিজ বাসা থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।নিখোঁজ ইমতিয়াজ আহমেদ জিরাবো, ইয়ারপুর, আশুলিয়া, ঢাকার বাসিন্দা এহসামুল হক ও মোছা. নাছিমা বেগমের ছেলে। তার বয়স ১৩ বছর। গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন মাঝারি এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, তা পরিবার নিশ্চিত করে জানাতে পারেনি।ইমতিয়াজের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।যোগাযোগ:০১৭২৮-১৫৮১৪৫,০১৩০৭-০৮০২৬৬ ইমতিয়াজ আহমেদকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত