প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
বড়াইগ্রামে মিলমালিক ও চাল ব্যবসায়ী সমিতির কার্যালয় উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে উপজেলা মিল মালিক ও চাল ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বনপাড়া পৌরসভার গোপালপুর রোডে পূবালী ব্যাংকের সামনে সমিতির নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ফিতা কেটে প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম এবং বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ মাহবুবা পারভীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মিল মালিক ও চাল ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা থাকলে ব্যবসায়িক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব। নতুন কার্যালয়ের মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।অনুষ্ঠানে সমিতির সহসভাপতি সঞ্জয় কুমার কুন্ডু ও মো. ইয়াকুব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার প্রাং, মো. সাজেদুল ইসলাম (সেন্টু), মো. বকুল হোসেন, মো. রইচ উদ্দিন, মো. নুরুল ইসলাম ও মো. আমজাদ হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়া কোষাধ্যক্ষ রিপন কুমার কবিরাজ, দপ্তর সম্পাদক মো. আবুল হাসেম, প্রচার সম্পাদক কাওসার আহমেদ (শিমুল), সহ-প্রচার সম্পাদক মো. লিয়াকত আলীসহ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত