প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে নকল ওষুধ কারখানায় এসআরবির অভিযানে ম্যানেজার আটক
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি নকল ওষুধ কারখানায় পুনরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল জব্দ করেছে র্যাব/এসআরবি-১৯। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারখানার মালিক বাইজিদ হোসেন শাহেদকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার ম্যানেজার জিল্লুর রহমানকে আটক করা হয়।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় এই অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে এ সময় অভিযান পরিচালিত হয়।এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার প্রথম দফায় অভিযান চালিয়ে এনসিপি নেতা বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’-এ দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হয়।তল্লাশিকালে প্রতিষ্ঠানটি ওষুধ তৈরির কোনো বৈধ কাগজপত্র বা সনদ দেখাতে পারেনি। অভিযানে কারখানাটি থেকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের জন্য ক্ষতিকারক জেলি জব্দ করা হয়।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।জব্দকৃত ক্ষতিকারক তরল ওষুধগুলো স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয় এবং বাকি মালামাল ও ওষুধ জব্দ করা হয়। ওষুধ তৈরির ভারী যন্ত্রপাতিগুলো জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে।অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার দায়ে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাইজিদ হোসেন শাহেদকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, আটক শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই আয়ুর্বেদিক কারখানায় ফের অভিযান চালানো হয়। সেখানে কোনো বৈধ অনুমোদন ছাড়াই মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত