প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
কাহারোল হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন
আজ দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।শনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অত্র হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মান্যবর সভাপতি ও দিনাজপুর-১ আসনের (কাহারোল -বীরগঞ্জ) মাননীয় সংসদ সদস্য জনাব মো.মনজুরুল ইসলাম মহোদয়।উদ্বোধনকালে তিনি বলেন,এতোদিন কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডিজিটাল এক্স-রে মেশিন ছিল না। এজন্য রোগীদের বাহির থেকে উচ্চ মূল্যের সেবা নিতে হতো যা এখন থেকে স্বল্পমূল্যে অত্র হাসপাতাল থেকে উক্ত সেবা গ্রহণ করতে পারবে।এই উপজেলার মানুষ এখন থেকে আরো আধুনিক চিকিৎসা সেবা পাবেন এবং এখানে রোগ নির্ণয়ের জন্য পর্যায়ক্রমে আরো উন্নতমানের যন্ত্রাংশ স্থাপন করা হবে। এতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য দিনাজপুরে যাওয়ার প্রবণতা কমে আসবে।উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল জনাব ডা.মো.মোস্তাফিজুর রহমান।এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন,কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন কাহারোলবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিলো। সকলেই সরকারী ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সরকারি ফি ২০০ টাকা দিয়ে উক্ত সেবা গ্রহণ করতে পারবে।এতে করে চিকিৎসা সংক্রান্ত আধুনিক সেবা পেতে জনগণের ভোগান্তির লাঘব হবে এবং চিকিৎসা ব্যয় তথা 'Out Of Pocket Expenditures ' কমে আসবে। এ সময় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম,অত্র প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা.মো.মামুন অর রশীদ সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসার ডা.মো.মনির হোসেন,মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো.সোহরাব হোসেন,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা (বাদশা), কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, সিনিয়র স্টাফ নার্সগণ ও অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত