প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি ডা.ইকরামুল বারী টিপু
নওগাঁর মান্দায় ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল অ্যান্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সদরের সন্নিকটে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এমপি।পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল মাসুদ রানা, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, ইনডেক্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা মিস মুসলেমা খানম ও মিসেস তানজিমা বেগম।বিদ্যালয় পরিদর্শন শেষে ডা. ইকরামুল বারী টিপু সন্তোষ প্রকাশ করে বলেন, মান্দা উপজেলায় এ ধরনের প্রতিবন্ধী বিদ্যালয় সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার দাবিদার। আগামী দিনে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোজাফফর হোসেন।এ সময় উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও সুধীজন উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত