প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডিআইজির ভোলা জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শন
অদ্য ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ শনিবার জনাব এজাজ আহমেদ, পিপিএম-সেবা, ডিআইজি (পলিটিক্যাল উইং), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় ভোলা জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শন করেন।পরিদর্শনের শুরুতে ডিআইজি মহোদয়কে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানান ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।পরিদর্শনকালে ডিআইজি মহোদয় ভোলা জেলা পুলিশের বিশেষ শাখার সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ সময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা কার্যক্রম, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিশেষ শাখার দায়িত্ব ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ শাখায় কর্মরত অফিসার ও ফোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত