প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোর সদর উপজেলার ৬ নম্বর কাফুরিয়া ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সদস্য মো. বাবর আলী শাহ বাবু।গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বাবর আলী শাহ বাবুর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে।এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।বাবর আলী শাহ বাবু কাফুরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কাফুরিয়া ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ করবেন। পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত