প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প (৩য় সংশোধিত)” এর আওতায় পরিচালিত বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পিরোজপুর ইউনিটের সাংস্কৃতিক সংঘের উদ্যোগে পিরোজপুর সরকারি গণগ্রন্থাগারে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেগম সামসুদ্দীন তালুকদার ডিগ্রি কলেজ এর রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর প্রভাষক দেবনাথ মণ্ডল , হোমিওপ্যাথি চিকিৎসক গাজী বেনজির আহমেদ, পিরোজপুর সরকারি গণগ্রন্থাগার এর জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন নাহার সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচকবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনায় অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।জনাব গাজী খায়রুল আলম বলেন,❝ভ্রাম্যমাণ লাইব্রেরির বই পড়ার কোন বয়স নেই। বই পড়াকে একটা আন্দোলন হিসেবে গ্রহণ করে লাইব্রেরির সদস্য বৃদ্ধির জন্যে আমাদের সকলকে কাজ করতে হবে। আলোচক দেবনাথ মণ্ডল বলেন, ❝আমি বই ছাড়া বাঁচতে পারিনা। আপনাদেরও এমন হওয়া উচিৎ। ❞পাঠক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে আবৃত্তি, নৃত্য, আলোচনা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে বিভিন্ন স্পটে মাসব্যাপী পাঠকদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত