প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমপি হওয়ার পরও নিয়মিত বিনামূল্যে রোগী দেখছেন ডা.ইকরামুল বারী টিপু
এমপি হওয়ার পরও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়মিত সময় দিচ্ছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। মান্দায় অবস্থানকালে ব্যস্ততার মাঝেও সকালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন তিনি। এমপি হওয়ার পরও অসহায় মানুষের চিকিৎসাসেবা দিতে ভুলে যাননি নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচির ব্যস্ততার মাঝেও মান্দায় অবস্থানকালে প্রতিদিন সকালে রোগীদের সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে এসে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ নিচ্ছেন।তবে এই সেবা নতুন নয়। এমপি হওয়ার আগেও দীর্ঘদিন ধরে মান্দার মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন তিনি। চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, অর্থের অভাবে চিকিৎসা নেওয়া কঠিন হলেও ডা. টিপু দীর্ঘদিন ধরে তাকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন।ডা. ইকরামুল বারী টিপু বলেন, মানুষের ভালোবাসা ও দোয়া তার সবচেয়ে বড় পাওয়া। যতদিন বেঁচে থাকবেন, ততদিন মানুষের চিকিৎসাসেবা করে যেতে চান তিনি। বিশেষ করে শিশু রোগীদের সঙ্গে তার আন্তরিক আচরণে সন্তুষ্ট রোগী ও অভিভাবকরাও।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত