প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পল্লব বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব কে সাংগঠনিক পদ ও দল থেকে বহিষ্কার করেছে নেত্রকোণা জেলা ছাত্রদল।আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার অধীনস্থ পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব দীর্ঘ শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ ও দল থেকে বহিষ্কার করা হলো।এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত