প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পাবনার ভাঙ্গুড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মো. মাহবুব-উল-আলম বাবলু, ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটের সদস্যসহ সংশ্লিষ্টরা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত