প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে চাঁদা না দেয়ায় মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ
নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনা নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামের।ভোক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী ওহিদুজ্জামানের জমিতে মক্তবঘর করে অর্ধশতাধিক বাচ্চাদের আরবি পড়ানো হচ্ছিলো। সম্প্রতি জামায়াতের কর্মী সালাউদ্দিন ও তার বাহিনী জমির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায়। এময় বাউন্ডারির দেয়াল, পানির মোটর, দরজা-জানালা ভেঙ্গে লুটপাট চালায় সন্ত্রাসী বাহিনী।প্রকাশ্যে জামায়াত কর্মীর এমন তান্ডবে আতঙ্কিত পুরো এলাকাবাসী। তবে অভিযুক্ত জামায়াত সমর্থিত কর্মী সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলেও, তাকে পাওয়া যায়নি এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিবপুর থানার ওসি কোহিনুর মিয়া।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত