প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান,থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব জহুরুল ইসলাম তরফদার রুকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রব বুলু, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল,ধরন্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জুবায়ের আলম,উপজেলা আনসার ভিডিপি কমান্ডারসহ বিজিবি কমান্ডারগণ, শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ। বক্তরা উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, মোবাইল জুয়ায় আসক্ত,অবৈধভাবে বালু উত্তোলন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে উপস্থাপন করেন। এছাড়াও বাগজানা ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের ফলে সরকারের সেতু যেন ঝুঁকিপূর্ণ না হয়ে পড়ে সে বিষয়ে আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত