প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
সঠিক তথ্য নিশ্চিত হলে অপতথ্য ও গুজব দূর করা সম্ভব
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও নির্ভুল তথ্য নিশ্চিতের মাধ্যমে সমাজ থেকে অপতথ্য ও গুজব দূর করা সম্ভব।সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদির।বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়ানো রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি সঠিক তথ্য ও সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত