প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
পত্নীতলায় শ্রমিকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় পরিকল্পিত সন্ত্রাসীর মাধ্যমে দেশ কে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দলের আয়োজনে নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি,নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,সাধারণ সম্পাদক মো:আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান,সাংগঠনিক সম্পাদক মো:রমজান আলী সরদার,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেন,নজিপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহান প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত