প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ ! ব্যবসায়ী আটক
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নুরুল ইসলাম উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টম্বর) ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল কিনে নিজ বাড়ির গুদামে মজুত করেন রাখেন নুরুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা-পুলিশ অভিযান চালিয়ে বাড়ির গুদামে মজুত রাখা চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুদামে মজুত রাখা চাল গুলো জব্দ করা হয়। এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত