প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
আড়ানিতে মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভায় নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে।এর অংশ হিসেবে পৌর এলাকায় মশক নিধনে ফগিং কার্যক্রম নিয়মিত চলছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার এবং প্রতিদিন বর্জ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সোমবার বৃক্ষ রোপনে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন সহকারী কমিশনার (ভূমি) বাঘা ও আড়ানী পৌরসভার প্রশাসক নুসরাত জাহান অনন্যা।এ সময় সহকারী প্রকৌশলী সোহেল রানা সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক জানান, সরকারি নির্দেশনা মোতাবেক নাগরিক সেবা নিশ্চিত করতে এবং ডেঙ্গু প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত