প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর
বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মর্জিনা বিবি (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত মর্জিনা বিবি আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটি ছারুপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের চৌমুহনী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা বিবি। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী কোচ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত