প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় ও হত্যার চেষ্টা: আটক ৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফেসবুকে প্রেমের সম্পর্কের টোপ দিয়ে এক ব্যক্তিকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর ও মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয়দের সাহসিকতায় অপহৃত ব্যক্তি প্রাণে রক্ষা পেলেও পুলিশের হাতে আটক হয়েছে প্রধান অভিযুক্তসহ ৬ জন।খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিনব কায়দায় ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে শ্যামল মন্ডল (পিতা: ইন্দাদুল মন্ডল) নামে এক ব্যক্তিকে অপহরণ, মারধর এবং হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক চারটার দিকে উপজেলার তাইফা কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শারমিন (১৪) নামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শ্যামল মন্ডলের। পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই কিশোরীর পরিবার বিয়ের কথা বলে শ্যামলকে তাদের বাড়িতে আসতে বলে। তিনি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিশোরীর পিতা, ভাই এবং তাদের সহযোগীরা তাকে জোরপূর্বক আটক করে।পরে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাইফা কলাবাগান এলাকায় নিয়ে শ্যামলের হাত-পা রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়।ঘটনার টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দ্রুত অপহৃত শ্যামল মন্ডলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একইসঙ্গে স্থানীয়দের সহায়তায় ক্ষুব্ধ জনতা অপরাধীদের আটক করে গোমতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের নিকট সোপর্দ করে।আটককৃত অভিযুক্তরা হলেন— ১. সুমন মিয়া, ২. শাহাদাত হোসেন, ৩. সোহেল, ৪. গোলাম রাব্বি, ৫. সিরাজ এবং ৬. জসীম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত