প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামান সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,উপজেলা কমিশনার ভূমি মো.আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.খায়রুল আলম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবু আনাছ,থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা মো মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শেখ মো.আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,আনসার ও বিডিপি কর্মকর্তা মোছা: খুশি খাতুন,বীরমুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান,ইউনিয়ন চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম,এসএম মামুনুর রশীদ,তোফাজ্জল হোসেন তুফা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডী ও গণমাধ্যম কর্মী। সভায় উপজেলায় মাদকের দৌরাত্ম্যে রোধে জোরালো ব্যবস্থা গ্রহণ ,বাল্য বিবাহ সহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত