প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
কাহারোলে মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাইয়ের উদ্বোধন
কাহারোলে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজ এগিয়ে চলছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক নয়াবাদ মসজিদ সংলগ্ন নির্মাণাধীন মাদ্রাসা ও এতিমখানার বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ।ঐতিহাসিক নয়াবাদ মসজিদকে ঘিরে ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানাটি নির্মাণ করা হচ্ছে। ছাদ ঢালাই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নির্মাণকাজে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত