প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা,চকরিয়ায় প্রতিবাদ ও জরুরি সভা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেত্রী ও গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারকে সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের চকরিয়া উপজেলা শাখা।এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের চকরিয়া শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের চকরিয়া শাখার সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম জাহেদ চৌধুরী।সভায় আরও বক্তব্য দেন চকরিয়া শাখার সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক রাজু দাশ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক তানবীরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অপু, সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ানুল হক, সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আলম সাগর, সহ-প্রচার সম্পাদক ইয়ার রহমান আনানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সভায় সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।সভা থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।এ ছাড়া আগামী ১০ অক্টোবর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের জাতীয় সম্মেলন সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত