প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ অনুষ্ঠিত
দিনাজপুরের বীরগঞ্জে মালিক সিডসের জাত উন্নয়ন ও গবেষণা কেন্দ্র (আরঅ্যান্ডডি) আয়োজিত অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’ জাতের ফলন ও গুণগত মানের রেজাল্ট শেয়ারিং ও বিশ্লেষণ অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত এ রেজাল্ট শেয়ারিংয়ে মালিক সিডসের ডেপুটি ম্যানেজার (আরঅ্যান্ডডি) কৃষিবিদ সাহাদাত হোসেন, এএমএস মো. লুৎফর রহমান, সিনিয়র রিসার্চার মো. জহুরুল ইসলাম ও মো. দারাজ প্রধানসহ গবেষণা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।এ ছাড়া উপস্থিত ছিলেন মালিক সিডসের ঠাকুরগাঁওয়ের সিনিয়র টিএসও মো. আল-মুনতাকিম আখতার, দিনাজপুরের টিএসও মো. মুনজুর রহমান শাকিব, ঠাকুরগাঁওয়ের লিড ফার্মার মো. মাইনুল হাসান, বীরগঞ্জের লিড ফার্মার শ্রী উত্তম সেন ও আসিফ আলী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসার্স ভাই ভাই বীজ ভান্ডার ও সবুজ বাংলা নার্সারির পরিচালক মো. ইসহাক আলী, কাহারোলের মেসার্স মামুন এগ্রোর স্বত্বাধিকারী মো. আল-মামুনসহ বিভিন্ন ডিলার ও নার্সারিম্যান।রেজাল্ট বিশ্লেষণে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, বর্তমান আবহাওয়া ও জলবায়ু বিবেচনায় জুন মাসেও ‘শ্রাবন্তী’ ফুলকপির বীজ বপন করা সম্ভব। পরীক্ষামূলক ফলাফলে মাত্র ৫৩ দিনে ৫০০ গ্রামের বেশি ওজনের ফুলকপি পাওয়া গেছে। পাশাপাশি ফুলকপির রং, আকৃতি ও গুণগত মানও সন্তোষজনক বলে তারা উল্লেখ করেন।সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে বাজারজাত করা গেলে এ জাতের ফুলকপি চাষ করে কৃষকরা লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আগামী মৌসুমে ‘শ্রাবন্তী’ জাতটি নিয়ে নিজ নিজ এলাকায় কাজ করার পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত