প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
বকশীগঞ্জে মাদক সেবন যুবককে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দাসপাড়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ও মাদক সহ খোরশেদ আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত