প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজার ডাঙ্গার মাঠে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু তাহের। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তানভীর চৌধুরী।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মাহাবুর হোসেন বুলেট, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিজার আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর কবির বাবু।সেমিফাইনাল ম্যাচে বাংলাবান্ধা তেঁতুলিয়া ও নীলফামারী দল মুখোমুখি হয়। ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্যে পুরো মাঠ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত