প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
কাহালুতে আন্তর্জাতিক প্রবীর দিবস উদযাপিত
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) কাহালু উপজেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবিদুর রহমান।অনুষ্ঠানে বক্তারা প্রবীণ নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবিদুর রহমানের একক উদ্যোগে কয়েকজন প্রবীণ নাগরিকের মাঝে ছাতা বিতরণ করা হয়।উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়ে আসছে। প্রবীণ নাগরিকদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্যজনিত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টি করাই এ দিবস পালনের মূল লক্ষ্য।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত