প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুল ছাত্রী উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ ১০ ম শ্রেণীর তিন ছাত্রীকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।১ অক্টোবর ( বৃহস্পতিবার) ভোরে ঢাকার শ্যামপুর কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। থানা জিডি সূত্রে জানাগেছে,গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াল ইউপির নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা(১৪),সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার(১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার(১৪) স্কুলে আসার কথা বলে আর বাড়ীতে ফিরে যায়নি, অনেক অনুসন্ধান করার পরে তাদের নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়রী করেন।পরে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ( ওসি) আদিল হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের উপ- পরিদর্শক নাজমুল মোল্লা ও সবিতা রানী ও সঙ্গীয় ফোর্স মেহেেদী হাসানের যৌথ অভিযানে বৃহস্পতিবার কদমতলী থানার আওতাধীন শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) আদিল হোসেন বলেন,দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর নিখোজ ছাত্রীদের উদ্ধার করে ঢাকা থেকে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে,পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত