প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
আলোর পথের পথিক ফাউন্ডেশনের নতুন শাখা কমিটি
মানবতার সেবা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’-এর বগুড়া সদর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ কাওছার শেখ এর পরিচালনায় সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ,প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ শরিফ হাসান নিরব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে হাফেজ মোঃ আব্দুল্লাহ, সিনিয়র সভাপতি মোঃ রুহুল আমীন, সভাপতি মোঃ রাব্বি হাসান এবং সহ-সভাপতি হিসেবে মোঃ শুভ আহমেদ দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য পদে রয়েছেন সাধারণ সম্পাদক রিফাত তামান্না জ্যোতি, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাতুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এবং অর্থ সম্পাদক মোছাঃ সাথী খাতুন।এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ স্বপ্না মৈ, মোঃ রবিউল ইসলাম ও মোঃ সাকিব আল হাসান।সংগঠন সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির সদস্যরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করবেন।নতুন কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করে সমাজের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ কেন্দ্রীয় কমিটি সদস্য উপদেষ্টা সদস্য ও স্থায়ী সদস্য সহ সকল হীতাকাঙ্খিগণ,,নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।মানবতার সেবায়, পরিবেশ রক্ষায় এবং সামাজিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংগঠনের সংশ্লিষ্টদের।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত