প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
গাইবান্ধায় টাপেনটাডোলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস টাপেনটাডোল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) রাত ৩টা ৫৫ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় সবুজপাড়া এলাকায় একটি টিনশেড বসতবাড়ির পশ্চিম দুয়ারী ঘরের ভেতর থেকে মোছাঃ শাহনাজ বেগম মঙ্গলী (৪৫) ও মোঃ তাজু ইসলাম (৪৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার শাহনাজ বেগমের শরীর তল্লাশি করে তার পরিহিত থ্রি-পিসের পায়জামার কোমরের গোচরে রাখা চার পাতা ও কাটা দুই পাতায় মোট ৫১ পিস টাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করা হয়।গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) ও ৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-৩ অক্টোবর ২০২৬।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত