প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে সংবাদকর্মীর বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
ন্যায়বিচার চাই প্রতিহিংসা নয়,অপরাধির পরিচয় নয়,প্রমাণের ভিত্তিতে বিচার চাই।এই শ্লোগানে রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক পোস্টের জের ধরে রক্তদাতা স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবা, কৃষক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ অক্টোবর (রবিবার) সকালে রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রাজবাড়ীর 'সকল রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেচ্ছাসেবী ও সাংবাদিক দৈনিক গণকন্ঠের শামীম উসমান, ফাউন্ডার্স বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি শাহরিয়া রিয়াজ, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ, এছাড়াও নযা কন্ঠের এডিটর ও নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা কৃষক নজরুল ইসলামে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মানববন্ধন কর্মসূচী শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, ও পুলিশ সুপার মীর মনির হোসেনের নিকট উক্ত দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত