প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার,আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ ১ জন আসামীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের বিবরণ স্থান: সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ পাঁকা রাস্তা (সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথ)। আটককৃত ব্যক্তি: মোঃ আপন হোসেন (৩২), পিতা-মোঃ বাদল, গ্রাম-সালামপুর, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। জব্দকৃত আলামত: ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন। সিজার মূল্য: ১১,৪০,০০০/- (এগার লক্ষ চল্লিশ হাজার) টাকা। আইনি প্রক্রিয়া ও বিজিবি’র বক্তব্যআটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, "বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত