প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
বারহাট্টায় সড়কের উপরে ইট সুরকি রাখায় ৫ জনকে জরিমানা
নেত্রকোনা বারহাট্টায় সড়কের ওপর নির্মাণসামগ্রী ও বিভিন্ন ধরনের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্টে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) উপজেলার গোপালপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম। মোবাইল কোর্ট সূত্রে জানা যায় উপজেলার গোপালপুর বাজারে রাস্তার উপর ইট-সুরকি রাখার অপরাধে মহাসড়ক আইন, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় ০৫ জন ব্যক্তিকে ০৫ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ফুটপাতে বিভিন্ন অবৈধ দোকান অপসারণের নির্দেশনা করা হয়। বিশেষত বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল লোড-আনলোডের সময়সীমা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়। পরবর্তীতে বারহাট্টার এলপিজি ডিস্ট্রিবিউটর মেসার্স বিশাল এন্টারপ্রাইজের গোডাউন মনিটর করা হয়। এসময় চালান না থাকায় গোডাউনে কেবল ফাঁকা সিলিন্ডার পাওয়া যায়।বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম জানান সড়কের ওপর ইট, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত