প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার,মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জিয়াউর রহমান,সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম,পাইকড়া বড়ইকুঁড়ি কলেজের অধ্যক্ষ মো.গোলাম কিবরিয়া,রাণীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.শাকিলা,কালিগ্রাম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো.আহসান হাবিব,নবাবেরতাম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত