প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাইমদসহ ২ জন গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামে রুবেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন,রুবেন (৪০), পিতা- বাবুরাম এবং মো. সোহরাব হোসেন (৫০), পিতা- মৃত খোয়াজ আলী। তারা উভয়েই মাধইল এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত