প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার,গ্রেপ্তার ১
নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ৪৫ হাজার টাকা মূল্যের একটি HP Core i5 ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে ইসবপুর বাজার থেকে চোরাই ল্যাপটপসহ মুস্তাকিমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান।গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত