প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে ছায়ানীড়ের স্মারক আলোচনা ও সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে ‘বিশ্ব শিক্ষক দিবস স্মারক আলোচনা ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রকাশনা সংস্থা ও শিক্ষা-সাহিত্য- সাংস্কৃতিক সংগঠন ছায়ানীড়ের আয়োজনে এ অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নূরুল বাছির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল।টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের উপদেষ্টা ও ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ চাঁদ মিঞা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, টাঙ্গাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শামছুন নাহার স্বপ্না।শিক্ষকদের অবদান, শিক্ষা ক্ষেত্রে তাঁদের ভূমিকা এবং সমাজ ও জাতি গঠনে শিক্ষকদের গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। একই সঙ্গে গুণী ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।আয়োজক ছায়ানীড় জানিয়েছে, শিক্ষকদের যথাযথ মর্যাদা প্রদান এবং নতুন প্রজন্মের কাছে শিক্ষকতার মহান আদর্শ ও মূল্যবোধ তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত