প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতন ও তার সৃষ্টি পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে জয়পুরহাটে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অ্যানিমেল হেলথ অফিসার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সবুজ নগর সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ অফিসার ডা: মো: মহিরউদ্দীন, জেলা ভেটেরিনারি অফিসার ডা: মো: রুস্তম আলী, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো: আব্দুল হাকিম, আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মামুনুর রশীদ, অ্যানিমেল হেলথ অফিসার অ্যাসোসিয়েশন (আহজ) এর সভাপতি এ,এস,এম মাজহারুল হক(সেনজু), সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান (রকি), জয়পুরহাট সদর থানা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক দিলদার হোসেনসহ আহজ এর অন্যান্য সদস্যরা। এ সময় আয়োজকরা প্রত্যেকের বাসা-বাড়ি, অফিস ও এর আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদের পরামর্শ দেয়ার আহবান জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত