প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ সুপারের নির্দেশনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বটগাছের নিচে পাকা রাস্তার ওপর থেকে তন্ময় মন্ডলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেপ্তার তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত