প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কে এম আবু বক্কারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন। সম্মেলন সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শিতল। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহবুব উল হক রঞ্জু।এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট রেজনুর ইসলাম খান ঠান্ডু, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, সাবেক সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিল্টন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শাহীন আকতার শাহীন ও ফিরোজ আহম্মেদ।এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি রাজ্জাকুল কবির বিদ্যুৎ, সহ-শিল্পবিষয়ক সম্পাদক সুমন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল ও মাহমুদ, গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবীব, আব্দুল আওয়াল, রুহুল আমিন নোমান, মেখলেছুর রহমান ও পারভেজ।এ সময় চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান এ্যানি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তন্ময় শেখ ও সদস্যসচিব লিমন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত