প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
লাখাইয়ে বাচ্চু মিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাইয়ে বাচ্চু মিয়া (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফ মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্প্রতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার শরীফ মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তাঁর বাবা ফরিদ মিয়াও বর্তমানে কারাগারে রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লাখাই থানায় ২৪ জুন ২০২৬ তারিখে ২০ নম্বর মামলা দায়ের করা হয়। মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮০, ৪২৭, ১১৪, ৩০২, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার শরীফ মিয়া ওই মামলার এজাহারনামীয় আসামি। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন,হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিষয়ে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত