প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
নারায়নগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর
নারায়নগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ৪কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ৯ অক্টোবর) সকাল নারায়নগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র নিজস্ব অফিসের সেমিনার কক্ষে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার, আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর। ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ৪ কোটি ১৯ লক্ষ ৯৭ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত